নদীয়ার শান্তিপুরে অসুস্থ বানর - The News Lion

নদীয়ার শান্তিপুরে অসুস্থ বানর

 


দি নিউজ লায়নঃ  বৃহস্পতিবার রাত থেকে নদীয়া শান্তিপুর শহরের তিন নম্বর রেলগেট অঞ্চলে একটি আম বাগানে অসুস্থ একটি বানর কে একা একা ঘুরতে দেখে এলাকাবাসী। শুক্রবার সকালে পুনরায় তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে, যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়।  এলাকাবাসী ফোন করে বন দপ্তরে।  বিকাল তিনটে নাগাদ এসে পৌঁছায় বনদপ্তরের পক্ষ থেকে অন্য  বিভাগের পারদর্শী।


 এরপর , লাঠি এবং দড়ির সাহায্যে খাঁচা বন্দি করে নিয়ে যাওয়া হয় শারীরিক চিকিৎসার জন্য। আগত উদ্ধারকারী দলের প্রতিনিধির কাছ থেকে জানা যায়, ওই হনুমানটি গাছ থেকে পড়ে গিয়ে অথবা ট্রেন বা যে কোন যানবাহনে ধাক্কা লেগে নিজের শেষ অংশে, এবং মেরুদন্ডে যথেষ্ট আঘাত পেয়েছে, তবে সুস্থতা যাবতীয় প্রচেষ্টা চালানো হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.