বিজেপি গোষ্ঠী কোন্দল প্রকাশ‍্যে - The News Lion

বিজেপি গোষ্ঠী কোন্দল প্রকাশ‍্যে



দি নিউজ লায়নঃ    নদীয়ার দক্ষিণ বিজেপি কিষান মোর্চার সভাপতির বিরুদ্ধে প্রকাশ‍্যে ক্ষোভ উগরে দিলেন রানাঘাট ২ নম্বর ব্লকের বিজেপির এক অংশ। অভিযোগ দলীয় কোনো অনুষ্ঠান,বিশেষ করে বিজেপির মিটিং মিছিল স্থানীয় নেতৃত্বদের না জানিয়ে,নিজের সিদ্ধান্তে করে চলেছেন নদিয়া দক্ষিণের কিষান মোর্চার সভাপতি অশোক বিশ্বাস। এমনই অভিযোগ বিজেপির একাংশের।  


কিষান মোর্চার সভাপতির দল বিরোধী কাজের জন্য নদিয়ার ধানতলায় তার বিরুদ্ধে ক্ষোভ উগরে, অনৈতিকতার স্লোগান তুলে বিক্ষোভ দেখানো হয়। রানাঘাট উত্তর-পূর্বের  বিধায়কের  সঙ্গে কিষান মোর্চার সভাপতির গোপন আঁতাত রয়েছে বলেও অভিযোগ তোলেন বিজেপির একাংশ। 


অভিযোগ অস্বীকার করে নদিয়া দক্ষিণ বিজেপির কিষান মোর্চার সভাপতি অশোক বিশ্বাস জানান,দলের নিয়ম মেনেই সমস্ত কর্মসূচি পালন করা হয়।  আমার কোনো সমঝোতা নেই। যারা বলছেন তাদের ব্যক্তিগত অভিমত। সব মিলিয়ে রানাঘাট ২ নম্বর ব্লকের কামালপুর অঞ্চলের বিজেপির একাংশের তোলা নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ঘিরে শুরু হয়েছে জল্পনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.