'বিজেপি মনে করে হিন্দু ধর্ম ওদের বাবার সম্পত্তি', কল্যাণ
দি নিউজ লায়নঃ এব্যারাকপুরের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, 'এখন পুরনো বিজেপি বলে কিছু নেই। সব কুঁড়ি ঝরে গেছে। মরে গেছে। তাই নতুন কুঁড়ি ফুটেছে।' তাঁর কটাক্ষ, 'সেই নতুন কুঁড়ি বলছে রামনবমীতে দেখে নেবো। কেন রামনবমী বলে, তাহলে দাঙ্গা লাগাতে পারবে। বিজেপি মনে করে হিন্দু ধর্ম ওদের বাবার সম্পত্তি।' এভাবেও গেরুয়া শিবিরকেকটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন শুভেন্দুকে মীরজাফর কটাক্ষও করেছেন কল্যাণবন্দ্যোপাধ্যায়।
তিনি আরো বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেই তাঁরা নির্বাচনে জিততে পেরেছেন। সেকথা অস্বীকার করছেন শুভেন্দু। এতো বড় জননেতা হলে ২০০১ সালে হারতে হয়েছিল কেন। ২০০৬ সালে বিধানসভা কেন্দ্র বদলে তবে জয় পেয়েছিলেন শুভেন্দু। সেকথা ভুলে গিয়েছে মির্জাফর মেদিনীপুরের 'মেজবাবু'। কটাক্ষ করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বিজেপিতে যোগ দিয়ে একাধিক জনসভায় শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি পান্তা খেয়ে বড় হওয়ার গ্রামের ছেলে। গ্রামের মেঠো রাস্তায় হাঁটাই তাঁর অভ্যাস। শুভেন্দুর এই দাবিকে নস্যাৎ করে দিয়ে কল্যাণ বলেছেন পান্তা তো দূরের কথা কাজু খেয়ে বড় হয়েছেন শুভেন্দু। জমিদার পরিবারের ছেলে। কাঁথিতে এসি ঘর থেকে বেরোতেন না তিনি। মিথ্যে কথা বলে মানুষের মন ভোলানোর চেষ্টা করছেন

Post a Comment