পুরুলিয়া থেকে রথীন্দ্র নাথ মাহাত - The News Lion

পুরুলিয়া থেকে রথীন্দ্র নাথ মাহাত



 দি নিউজ লায়নঃ   আট বছর আগে মারা গিয়েছে কাকা। তার আইডি ব্যাবহার করে তার ভাইপোকে বাংলা আবাস যোজনার বাড়ি দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেl বেশ কয়েকদিন আগে এই ঘটনায় সবর হয়ে বিডিও-র কাছে লিখিত অভিযোগ করেছেন ঝালদা দু'নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি সরলা মুর্মু।  তবে অভিযোগের পরেই ঘটনার তদন্ত শুরু করেছেন ব্লক প্রশাসনl  

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত আটবছর আগেই মারা গিয়েছেন ঝালদা ২ ব্লকের বড় মেটালা গ্রামের বাসিন্দা বুলু মন্ডল। তার আইডি ব্যবহার করে তার ভাইপো শিবপ্রসাদ মন্ডলকে বাড়ীর টাকা পাইয়ে দিয়েছে বলে অভিযোগ।

 বুলু মন্ডল ছিলেন প্রধান রেবতী মন্ডলের কাকা শ্বশুর। তার দেখাশোনা করতেন কাজ করতো প্রধানের দেওর শিবপ্রসাদ মন্ডল।  তাই তার আইডি ব্যাবহার করে এই কান্ড ঘটিয়েছে কংগ্রেসের প্রধান। যদিও প্রধান রেবতী মন্ডল দাবি করেন, “ বুলু মন্ডল অবিবাহিত ছিলেনl তার দেখাশোনা করতেন ছোট ভাইপো শিবপ্রসাদ মন্ডলl  তাই তার আইডিতেই শিবপ্রসাদ মন্ডলকে বাংলা আবাস যোজনার  সুবিধা দেওয়া  হয়েছেl  এর মধ্যে অন্যায়ের কি আছে।  

 

ঝালদা দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সরলা মুর্মু বলেন, " বিষয়টি আমার নজরে আসার আমি বিডিওর কাছে লিখিত ভাবে জানিয়েছি। এভাবেই সরকারি প্রকল্পের বেনিয়ম করছেন বিরোধীরা।

 

 ২০১১ সালে  'সোসিও  ইকনোমিক সেনসাস'  নামে একটি সমীক্ষা হয়েছে। সেই তথ্যপঞ্জির ওপর নির্ভর করে এই ধরনের সরকারি প্রকল্প গুলো দেওয়া হয়ে থাকেl  সেই নিরিখেই বাংলা আবাস যোজনায় তালিকাভুক্ত করা হয়েছে টাটুয়াড়া গ্রাম পঞ্চায়েতের বড়মেটালা গ্রামের বাসিন্দা বুলু মন্ডলকে। তার আইডি ব্যবহার করেই বেনিয়মের এই অভিযোগ উঠেছেl

  

যদিও বিডিও অরুণ কুমার বিশ্বাস বলেন, " অভিযোগ পেয়েছি lঘটনার তদন্ত শুরু হয়েছেl"  ইতিমধ্যেই প্রথম কিস্তির  টাকা পেয়ে বাড়ির জন্য ভিত  খননও শুরু হয়ে গিয়েছে বলে অভিযোগl  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.