বাঁধাগুলোকে পাশ কাটিয়ে ভালো গুলোকে বেছে নিতে দেখে নিন আজকের রাশিফল
দি নিউজ লায়নঃ
মেষঃ মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন নতুন কাজের যোগাযোগ পেতে পারেন। বিদেশ থেকে কোনো ভালো অর্ডার পাওয়াতে গার্মেন্টস মালিকদের কাজের দু:শ্চিন্তা কমে যাবে। ছোট ভাই বোনের সাফল্যে আনন্দ পাবেন। সংবাদিক ও প্রকাশকদের নতুন কাজের দায়িত্ব লাভের যোগ।
বৃষভঃ প্রবাসীদের দৈনন্দিন কর্মে কিছু সাফল্য আসবে। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয় রোজগারের সুযোগ পাবেন। তবে খারাপ আবহাওয়ার কারণে পরিবহণ ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। সকালের দিকে কোনো বন্ধু বা ভাই এর কাছ থেকে সাহায্য পেতে পারেন।
মিথুনঃ সহকর্মীর দুর্ব্যবহারে কর্মস্থানে বিরক্তি ভাব থাকবে। নতুন কোনও বিষয়ে আপনার আগ্রহ থাকবে প্রচুর। সন্তানের বায়নায় নাজেহাল। উপার্জনের হার বৃদ্ধি পেতে পারে।
কর্কটঃ দিনটি ধর্মীয় ও আধ্যত্মীক কাজের পক্ষে অনুকূল। উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে সাফল্য আশা করতে পারেন। জীবীকার সন্ধানে বিদেশ বিভূয়ে পারি জমানোর যোগ প্রবল। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য সম্মানিত হওয়ার সম্ভাবনা। ভাগ্য সুপ্রসন্ন হবে। বিদেশ থেকে কোনও ভালো সংবাদ পেতে পারেন।
সিংহঃ জনহিতকর কাজে খুব সুনাম পাবেন। সন্তানদের জন্য ভাল কিছু ভাবতে পারেন। আজ আমদানি রপ্তানি ব্যবসায় ভাল যোগ। সংসারে সব কিছু শান্তি থাকবে।
কন্যাঃ আজ পরিবারের অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। আজ শত্রু পক্ষ আপনার কাছে দমে থাকবে। কর্মস্থানে আজ দায়িত্ব বাড়তে পারে।
তুলাঃ ঘরের কাজ শেষ করতে বাচ্চাদের সাহায্য করুন। আজকের দিনে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন।বহুদিন পর জীবনে ভালো কিছু ঘটতে চলেছে।
বৃশ্চিকঃ বর্তমান সময়ে আপনি প্রচুর সমস্যার সম্মুখীন হবেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করলেও, তা পূরণ হবে না। আজ খরচ বাড়লেও, আপনার আয় বাড়বে।
ধনুঃ কাজের জায়গায় আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন অফিসের বস। অর্থ সমস্যা দূর হয়ে গিয়ে প্রভূত অর্থের অধিকারী হবেন।
মকরঃ কোন কাজে হটকারিতা করে মেজাজ হারাবেন না। কাজের চাপ থাকলেও সময়ের অনেক আগেই সব কাজ শেষ করে ফেলবেন।কাউকে ঋণ দেওয়ার আগে ভালো করে ভেবে নিন, নাহলে সমস্যায় পড়তে পারেন।
কুম্ভঃ আজ সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাইবোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্কের উন্নতির যোগ। আজ সকল কর্ম খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে।
মীনঃ ব্যবসার দিকে চিন্তা বাড়তে পারে। পিতামাতার সঙ্গে মতের অমিল। সুযোগ সন্ধানী মানুষদের কাছ থেকে সতর্ক থাকুন। কর্মস্থানে সন্মানপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আজ শুভ কিছু করার কথা ভাবতে পারেন। হঠকারী সিদ্ধান্ত ত্যাগ করাই ভাল।

Post a Comment