দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে সরকারি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ রাজীব ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে - The News Lion

দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে সরকারি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ রাজীব ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ    দুয়ারের সরকার প্রকল্পের কাজ চলাকালীন ক্যাম্পে ঢুকে সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং প্রকাশ্যে হুমকি দেয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের জগদীশপুরে। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা রাজীব ব্যানার্জি ঘনিষ্ঠ। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলে জেলা তৃণমূল সূত্রের খবর।


 স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার দুয়ারী সরকার প্রকল্পের কাজ চলছিল জগদীশপুর এ আশঙ্কায় সেখানে হাজির হন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ ক্যাম্পে ঢুকে সরকারি কর্মীদের রীতিমতো হুমকি দিতে থাকেন তিনি তাঁর অভিযোগ সরকারি কর্মীরা নাকি ঠিকমতো কাজ করছেন না একসময় দেখা যায় রীতিমতো মাইক হাতে তুলে নিয়ে সরকারি কর্মীদের উদ্দেশ্যে সম্মানসূচক কথা বলছেন তিনি রীতিমতো তাদের হুমকি দেওয়া হচ্ছে। গোটা ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ যদিও দুয়ারে সরকার প্রকল্পের কাজ থেমে থাকেনি। 


গোবিন্দ হাজরার বক্তব্যকে সমর্থন করেনি জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি দুয়ারে সরকার প্রকল্পকে মানুষ দুই হাত তুলে আশীর্বাদ করছে। যদি এই কাজে কেউ বাধা সৃষ্টি করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল সূত্রের খবর এর আগেও একাধিকবার দলীয় অনুশাসন না মেনে প্রকাশ্যে একাধিক দল বিরোধী মন্তব্য করেছেন গোবিন্দ আর সোমবার তিনি যা করলেন তা রীতিমতো বেআইনি বলে এবার তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নিতে চলেছে পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যায় পুলিশ তা খতিয়ে দেখছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.