সবং ও মেদিনীপুর শহরে বিজেপি ছেড়ে দুই শতাধিক কর্মী যোগদান করলো তৃণমূলে - The News Lion

সবং ও মেদিনীপুর শহরে বিজেপি ছেড়ে দুই শতাধিক কর্মী যোগদান করলো তৃণমূলে

 


দি নিউজ লায়নঃ   সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার  সবং ব্লকের দশগ্রাম অঞ্চলের বিজেপির যুব  মোর্চার  অঞ্চল সভাপতি শ্যামল খাটুয়া ও মশাগ্রাম বুথ এর বিজেপির সভাপতি তরুণ খাটুয়া তাদের অনুগামীদের নিয়ে মশাগ্রামে তৃনমূলের  কর্মী সম্মেলনে বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিধায়ক গীতা ভূঁইয়ার হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দান করেন।  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া,  বিধায়ক শ্রীমতি  গীতা ভূঁইয়া, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি  অমল কুমার পান্ডা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।


 সেখানে রাজ্যসভার সাংসদ বিজেপির সমালোচনা করে বলেন  নেতাজির জন্মদিনকে যেভাবে বিজেপি কালিমালিপ্ত করল  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে তা মাতৃ জাতিকে অসম্মান করা হলো। আমরা সবাই জয় শ্রীরাম বলি সেটা মন্দিরে কিন্তু কক্ষনও দেশের বীর সন্তান মহানায়ক নেতাজির জন্মদিন কে কালিমালিপ্ত করার জন্য নয়। বাংলার মানুষ বিজেপিকে ক্ষমা করবে না। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকল কে  দলের হয়ে কাজ করার নির্দেশ দেন।অপরদিকে মেদিনীপুর পৌর সভার চার নম্বর ওয়ার্ডে শতাধিক বিজেপি কর্মী বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন।তাদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা ও মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব।


 গোপাল সাহা বলেন আদি অন্য নব্য বিজেপি কর্মীদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে, তাই আদি বিজেপি কর্মীরা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তিনি বলেন আগামী দিনে আরও অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তৃণমূলে যোগদানকারী সকলকেই তিনি স্বাগত জানান এবং আগামী দিনে তাদেরকে দলে যোগ্য সম্মান দেওয়া হবে বলে তিনি জানান। সেই সঙ্গে গোপাল সাহা বলেন বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসবে ততই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান আরো বাড়বে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.