একই দিনে দুই বন্য জন্তুর মৃতদেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য আলিপুরদুয়ারে - The News Lion

একই দিনে দুই বন্য জন্তুর মৃতদেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য আলিপুরদুয়ারে

 


দি নিউজ লায়নঃ     একই দিনে দুই বন্য জন্তুর মৃতদেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে। শনিবার সকালে জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা ফরেস্টে একটি গণ্ডারের মৃতদেহ উদ্ধার হয়। এদিনই দুপুরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর রেঞ্জে একটি হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। 


একই দিনে দুই বনাঞ্চলে দুই বন্যজন্তুর মৃতদেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জলদাপাড়ার ডি এফ ও কুমার বিমল বলেন,  " নিজেদের মধ্যে সঙ্গীনি দখলে স্ত্রী গন্ডারটির মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত করছে বন দফতর।" অন্যদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে হাতি মৃত্যুর তদন্ত করছে বনদফর। মৃত্যুর সঠিক কারন ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই জানা যাবে বলে জানিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কতৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.