বিজেপি ভারতকে ভাঙতে ও ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চাইছে , ফিরহাদ - The News Lion

বিজেপি ভারতকে ভাঙতে ও ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চাইছে , ফিরহাদ

 


দি নিউজ লায়নঃ     হিন্দুত্ববাদ কিংবা মুসলিমবাদ নয়  মানুষের ধর্ম মনুষ্যবাদ হওয়া উচিত। ভাটপাড়ার সভা থেকে এভাবেই সম্প্রীতির বার্তা দিলেন রাজ্য সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে তিনি বলেন বিজেপি মিম সহ একাধিক দল বাংলার সম্প্রীতির বাতাবরণ নষ্ট করছে। বিজেপি কিংবা মিম কেউ বাংলার ভালো চায়না। বিজেপিকে ক্ষতিকারক দল বলে এদিন উল্লেখ করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।


বাংলায় একমাত্র তৃণমূল কংগ্রেসই সম্প্রীতি রক্ষা করতে পারে এ কথা বলেন ফিরহাদ হাকিম। বিজেপির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহকে একহাত নিলেন তিনি। এপ্রসঙ্গে তিনি বলেন, অর্জুন একজন ডন। সারাক্ষন গুন্ডার মত আচরণ করে চলেছে ও। ওর বিরুদ্ধে এক্ষর মত এফআইআর রয়েছে।


 এদিন বিজেপিকে এক হাত নিয়ে ফিরহাদ হাকিম বলেন, বিজেপি স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি অথচ এরা এখন ভারতকে ভাঙতে চাইছে। হিন্দুরাষ্ট্র করতে চাইছে। ভারতের বহুত্ববাদের মাঝে সমন্বয় এবং সম্প্রীতির বাতাবরণ কে নষ্ট করে দিতে চাইছে। জহরলাল নেহেরু, বি আর আম্বেদকর কি বোকা ছিলেন যে  এদেশকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত না করে সম্প্রতির রাষ্ট্রে পরিণত করেছিলেন। ভাটপাড়ার মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.