শনিবার হাওড়া জেলার ১৫টি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার সূচনা হবে
দি নিউজ লায়নঃ সারা দেশের পাশাপাশি শনিবার রাজ্যে করোনা ভ্যাকসিন দেওয়ার সূচনা হবে। এদিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া জেলাতেও ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর জেলার ১৪টি ব্লকের ৫৪টি কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হবে। যদিও শনিবার জেলার ১৫টি কেন্দ্র থেকে এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। যার মধ্যে উলুবেড়িয়া মহকুমার ১০টি কেন্দ্র থেকে এই ভ্যাকসিন দেওয়া হবে।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর শনিবার উলুবেড়িয়া মহকুমার উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল, উলুবেড়িয়া পুরসভার মাতৃ সদন, কুলগাছিয়ার চন্ডীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, মানিকপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, বৃন্দাবনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, বাগনান গ্রামীণ হাসপাতাল, বাগনানের মুগকল্যান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, শ্যামপুরের কমলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আমতার জয়পুরের বিবিধর গ্রামীণ হাসপাতাল ও উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে এই ভ্যাকসিন দেওয়া হবে।
ভ্যাকসিন দেওয়া সর্ম্পকে হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস জানান জেলায় ২৮ হাজার ৫০০ ভ্যাকসিন পৌঁছেছে। বুধবার থেকেই প্রতিটি ব্লকে ভ্যাকসিন পাঠানোর কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে সমস্ত ব্লকে ভ্যাকসিন পৌছে যাবে। জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক জানান দ্বিতীয় ডোজ মজুত রেখে প্রথম পর্যায়ে ১৪ হাজার মানুষকে প্রথম ডোজ দেওয়া হবে।

Post a Comment