উলুবেড়িয়া পুর এলাকায় করোনা সংক্রমণ কমছে
দি নিউজ লায়নঃ- উলুবেরিয়া পুরসভা এলাকায় করোনা সংক্রমণ কমছে। গত সাত দিনে পুর এলাকায় নতুন করে করণা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। বুধবার উলুবেড়িয়া পুরসভায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই দাবি করেন উলুবেড়িয়া পুরসভার প্রসাশক অভয় দাস। তিনি জানান বর্তমানে পুরসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ২০. যারা প্রত্যেকেই হোম আইসোলেশনে আছে।
অন্যদিকে টিকাকরণ নিয়ে তিনি বলেন ইতিমধ্যে প্রথম পর্যায়ের টিকা করনের জন্য উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতাল ও বাউরিয়া স্টেট জেনারেল হাসপাতালকে প্রস্তত রাখা হয়েছে। তিনি জানান প্রথম পর্যায়ের টিকা করনের জন্য পুরসভার হেলথ ওয়ার্কার, আইসিডিএস কর্মী, সাফাই কর্মীদের পাশাপাশি ৩২ টি ওয়ার্ডের কো অডিনেটরদের নাম পাঠানো হয়েছে।
এদিনের এই বৈঠকেঅন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী, উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বাউরিয়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার সহ একাধিক আধিকারিক বৃন্দ।

Post a Comment