মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে স্টেট ক্যারেজের যাবতীয় সুযোগ সুবিধা পেতে চলেছেন কন্ট্রাক্ট ক্যারেজের আওতাভুক্ত উত্তরবঙ্গের গাড়ি চালকেরা
দি নিউজ লায়নঃ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে স্টেট ক্যারেজের যাবতীয় সুযোগ সুবিধা পেতে চলেছেন কন্ট্রাক্ট ক্যারেজের আওতাভুক্ত উত্তরবঙ্গের গাড়ি চালকেরা। বৃহস্পতিবার মন্ত্ৰী গৌতম দেব বৈঠক করে জানান গাড়ি চালকদের বেশ কিছু সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি তার উত্তরবঙ্গ সফরকালে। উত্তরবঙ্গের গাড়ি চালকদের ক্ষেত্রে কন্টাক্ট ক্যারেজ মুকুব করে স্টেট ক্যারেজের আওতা ভুক্ত যাবতীয় সুযোগ সুবিধার বিষয় নিয়ে ভাবনা চিন্তা চলছে।
মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পরিবহন দপ্তরকে বলেছেন যাতে উত্তরবঙ্গের গাড়িচালকেরা স্টেট গ্যারেজ এর আওতাভুক্ত যাবতীয় সুযোগ-সুবিধা পান। তিনি জানান সেই মতো আমি কলকাতা গিয়ে কথা বলবো পরিবহন দপ্তরের সেক্রেটারি ও মুখ্যমন্ত্রীর সঙ্গে। তার আয়তায় সুযোগগুলি পেলে গাড়ি চালকদের যে টু কোয়ার্টার ট্যাক্স মুকুবের দাবি রয়েছে তা পূরণ করা হবে। পাশাপাশি ফের পুলিশের সঙ্গে কোভিড সময়কালে পেনাল্টি ছাড় নিয়ে যে গাড়ি চালকদের সমন্বয়ের অভাব ঘটছে তা পুলিশের উর্দ্ধতন আধিকারিকদের কড়া হাতে দেখার নির্দেশ দেন এদিন মন্ত্রী।
Post a Comment