কাকদ্বীপে আগুন - The News Lion

কাকদ্বীপে আগুন

 


দি নিউজ লায়নঃ    সোমবার সাড়ে ৬ টা নাগাদ হঠাৎই বস্তিতে আগুন লেগে গেলে আগুনে প্রায় ২০ টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে যায়।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার রেল স্টেশন চত্বরের পূর্ব দিক গোবিন্দপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাকদ্বীপ রেল স্টেশন চত্বরের পূর্ব দিক গোবিন্দপুর  এলাকায় বস্তির একটি ঝুপড়িতে হঠাৎই আগুন লেগে যায়।সেই আগুন ছড়িয়ে একের পর এক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পরে।


খবর পেয়ে ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন।দমকলের ইঞ্জিন এখনও আগুন নেভানোর চেষ্টা করছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।তবে কি ভাবে আগুন লাগলো সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ ও দমকলের কর্মীরা।তবে দমকলের সাথে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে স্থানীয়   বাসিন্দারা।আগুন নেভানোর জন্য চেষ্টা করছে দমকলের কর্মীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.