আরামবাগ থানার বিক্রমপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, আহত এক
দি নিউজ লায়নঃ দুই ব্যক্তি মিলে মোটর বাইক নিয়ে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হোল এক যুবকের। শনিবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটে হুগলি জেলার আরামবাগ থানার বিক্রমপুর এলাকায়। মৃত যুবকের নাম অপু মন্ডল (২৫) , আহত ব্যাক্তির নাম পাপাই মন্ডল । আরামবাগএর বিক্রমপুর থেকে কৃষ্ণ বাটির দিকে ওই দুই ব্যক্তি বাইক নিয়ে আসছিল। সেই সময় বিক্রম পুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লাইট পোস্টে বাইক আরোহী ধাক্কা মারে।
যার ফলে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা ও আরামবাগ থানার পুলিশ আহত অবস্থায় দুজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এক যুবককে মৃত বলে ঘোষণা করেন।পাশাপাশি অপর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়। দুই বাইক আরোহীর বাড়ি আরামবাগ থানার বেনেপুকুর এলাকায়। পুলিশ যুবকের মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়।ওই ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post a Comment