জিটিএ চেয়ারম্যান রিলিফ ফান্ডে সংগৃহীত অর্থ কিভাবে খরচ হবে সেই বিষয়ে কমিটি গঠন - The News Lion

জিটিএ চেয়ারম্যান রিলিফ ফান্ডে সংগৃহীত অর্থ কিভাবে খরচ হবে সেই বিষয়ে কমিটি গঠন

 


দি নিউজ লায়নঃ     জিটিএ চেয়ারম্যান রিলিফ ফান্ডে সংগৃহীত অর্থ কিভাবে খরচ হবে সেই বিষয়ে কমিটি গঠন করা হলো বৃহস্পতিবার। কমিটিতে জিটিএ প্রতিনিধি ছাড়াও থাকছেন স্থানীয় প্রশাসন, চা শ্রমিক ইউনিয়ন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জিটিএ চেয়ারম্যান অনিত থাপা এ প্রসঙ্গে জানান, গত বছর মার্চে যখন লকডাউন শুরু হল তখন চা শ্রমিকদের কথা ভেবে এই ফান্ড তৈরি করা হয়েছিল। 


তখন মনে করা হয়েছিল লকডাউন এর আওতায় চা বাগানগুলো থাকবে কিন্তু পরবর্তীকালে কেন্দ্র এবং রাজ্য সরকার চা বাগান গুলিকে লকডাউন এর আওতার বাইরে রাখে যদিও এই তহবিল কে চালু রাখা হয়েছিল। দেখা যাচ্ছে সব মিলিয়ে এই তহবিলে 2 কোটি টাকারও বেশি অর্থ সংগৃহীত হয়েছে। এর পাশাপাশি সমপরিমাণ অর্থ জিটিএর পক্ষ থেকে দেয়া হয়েছে। 


সব মিলিয়ে তহবিলের পরিমাণ 4 কোটি টাকারও বেশি। এই বিশাল পরিমাণ অর্থ কিভাবে খরচ করা হবে তা ঠিক করতেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সম্মিলিত ভাবে ঠিক করবেন চা শ্রমিকদের উন্নয়নে কিভাবে এই অর্থ খরচ করা যায়। ইতিমধ্যেই বেশ কিছু পরামর্শ সামনে এসেছে। সেগুলি নিয়ে চিন্তাভাবনা চলছে। প্রাথমিকভাবে চা শ্রমিকদের স্বাস্থ্য এবং শিক্ষায় এই অর্থ খরচ করার চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.