বিজেপি জেলা কার্যালয় ভাঙচুরের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে স্বদেশী জাগরণ মঞ্চের নেতাকে মারধর - The News Lion

বিজেপি জেলা কার্যালয় ভাঙচুরের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে স্বদেশী জাগরণ মঞ্চের নেতাকে মারধর

 


দি নিউজ লায়নঃ     বিজেপি জেলা কার্যালয় ভাঙচুরের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে পূর্ব বর্ধমানের স্বদেশী জাগরণ মঞ্চের জেলার সহ সংযোগকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। স্বদেশী জাগরণ মঞ্চের জেলারসহ সংযোগ মিলন বিশ্বাস বর্ধমান থানায় তার মানি পার্স ও মোবাইল ফোনটি আনার জন্য যায়। অভিযোগ মিলন বিশ্বাস রসুলপুর স্টেশনে ট্রেন থেকে নামার পর তাকে প্লাটফর্মের উপর  মারধর করা হয়। 


এর পর তুলে নিয়ে যাওয়া হয় স্টেশনের কাছে থাকা একটি বিজেপির কার্যালয়ে। পরে বিনয়পল্লী এলাকায় তাকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাকে উদ্ধার করে মেমারির গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 


যদিও এ বিষয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে কারা ওই ব্যক্তিকে মারধর করলো তা খতিয়ে দেখা হচ্ছে স্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে অশান্তির ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.