সুন্দরবনের নিকাড়ীঘাটায় দুয়ারে সরকার,স্বাস্থ্য সাথী,কৃষক বন্ধু প্রকল্পে লম্বা লাই - The News Lion

সুন্দরবনের নিকাড়ীঘাটায় দুয়ারে সরকার,স্বাস্থ্য সাথী,কৃষক বন্ধু প্রকল্পে লম্বা লাই

 


দি নিউজ লায়নঃ   শুক্রবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নিকাড়ীঘাটা অঞ্চলের কোড়াকাটি গ্রামে দুয়ারে সরকার কর্মসূচিতে কয়েক হাজার মানুষের ঢল নামল।তবে স্বাস্থ্য সাথী,কৃষক বন্ধু প্রকল্পের সাধারণ মানুষের ছিল লম্বা লাইন।এদিন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল নিজেই অসহায় মানুষের বিভিন্ন প্রকল্পের ফর্ম পূরণ করে দেয়।


পাশাপাশি তিনি কাষ্ট সার্টিফিকেটের জন্য ছাত্র ছাত্রীদের সব ধরনের সাহায্যে এগিয়ে আসেন।তবে এদিনের দুয়ারে সরকার কর্মসূচি তে ক্যাম্পে আগত সাধারণ মানুষজন খুবই খুশি।সাধারণ মানুষজন বলেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে যে সমস্ত সুযোগ সুবিধা আছে তা তারা জানতেন না।আর ঘরের দ্বারে যে ভাবে ক্যাম্প হচ্ছে তাতে একদিকে সব কিছু জানতে পারছি এবং অপর দিকে প্রকল্প গুলিতে সুযোগ সুবিধা পাওয়ার জন্য ফর্ম পূরণ করে জমা দিতে পাচ্ছি।


ক্যানিং পশ্চিম কেন্দ্রর বিধায়ক শ্যামল মন্ডল বলেন নিকাড়ীঘাটা অঞ্চলের কোড়াকাটি গ্রামে দুয়ারে সরকার কর্মসূচি তে সাধারণ মানুষজন খুবই উপকৃত হচ্ছে বিভিন্ন প্রকল্প সুযোগ সুবিধার জন্য।এমন কি করোনা ভাইরাস অতি মহামারীতে এবং লকডাউনে বহু মানুষের কাজ নেই।তাদের মহত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের ১০০ দিনের কাজে জব কার্ড তৈরি করে কাজ দেওয়ার ব্যবস্থা ও করা হচ্ছে।এমনকি পরিযায়ী শ্রমিকদের ও ১০০ দিনের কাজ দেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.