আন্তর্জাতিক বন্যপ্রাণী দেহাংশ পাচার চক্রে গ্রেপ্তার বিজেপির আলিপুরদুয়ার জেলার দুই নেতা, ফেরার আরও এক - The News Lion

আন্তর্জাতিক বন্যপ্রাণী দেহাংশ পাচার চক্রে গ্রেপ্তার বিজেপির আলিপুরদুয়ার জেলার দুই নেতা, ফেরার আরও এক

 


দি নিউজ লায়নঃ    ভিন দেশে বন্যপ্রাণী দেহাংশ পাচার চক্রে গ্রেপ্তার বিজেপি গ্যাং। হাতেনাতে দুই বিজেপি নেতাকে গ্রেপ্তার করলো বনদপ্তর। শুক্রবার আলিপুরদুয়ার জেলার ধৃত বিজেপি নেতা সুব্রত বিশ্বাস ও সুজন দাসকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে সুজন দাস আলিপুরদুয়ারের বিজেপি নেতা। অপর ধৃত সুব্রত বিশ্বাস ফালাকাটার বিজেপি আইটি সেলের প্রমুখ। তাদের কাছ থেকে মিলেছে বিজেপি সদস্য পদের ছবি সম্বলিত পরিচয়পত্র। 




শারুগাড়া রেঞ্জের বন দপ্তরের কাছে গোপন সূত্রে খবর আসে একটি গ্যাং ভুটান থেকে প্যাঙ্গলিনের আঁশ নিয়ে শিলিগুড়িকে করিডর করে তা নেপালে পাচারের উদ্দেশ্যে আসছে। খবর মেলা মাত্রই বৃহস্পতিবার ভোর রাতে শিলিগুড়ি বালাসন নদীর সেতুর কাছে গুপ্ত অভিযান চালিয়ে দুটি বাইকে সন্দেহভাজন চারজনকে চোখে পড়ে বনকর্মীদের। তাদের আটক করে তল্লাশি চালাতে বেরিয়ে আসে বিরল প্রজাতির প্রাণী প্যাঙ্গোলিনের আঁশ। তবে সেসময় বিজেপি দুই নেতা সুজন ও সুব্রত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু মুর্শিদ আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বনদপ্তর। 


তাকে জিজ্ঞাসাবাদ করে এই গোটা পাচার চক্রের সঙ্গে গেরুয়া শিবিরের নেতাদের সক্রিয় সংযোগ উঠে আসে।এরপরই ফারার অভিযুক্ত বিজেপি নেতাদের খোঁজে নেমে শুক্রবার দার্জিলিং মোড় থেকে বনদপ্তর দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের হেফাজত থেকে বেআইনি মোবাইল ও সিম কার্ড সহ বিজেপির সদস্যপদের পরিচয়পত্ৰ মিলেছে বলে জানান শারুগাড়া রেঞ্জার সঞ্জয় দত্ত। জানা গিয়েছে এই পুরো চক্রের মূল পান্ডা এই দুই বিজেপি নেতা। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণ এক্ট ৪৮এ,৪৯এ,৪৯বি সহ একাধিক ধারায় বন্যপ্রাণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.