অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উত্তরবঙ্গ সফরের পাঁচ দিনের কর্মসূচি
দি নিউজ লায়নঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরের আজ প্রথম দিনই শিলিগুড়ি পৌঁছে দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহারের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এদিন আলিপুরদুয়ার যাওয়ার কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রয়েছে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক। সূত্রের খবর অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরে সঙ্গী হয়েছেন, প্রশান্ত কিশোরও। সোমবার বিকেলের শিলিগুড়িতে পৌঁছেই তিনি উত্তরকন্যায় সেখানকার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের যুব তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন। সব মিলিয়ে প্রায় চার ঘন্টা বৈঠক চলে।
সূত্রের খবর অনুযায়ী, সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষজনের একজনও যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন সেব্যাপারে নির্দেশ দিয়েছেন। এছাড়াও প্রত্যন্ত যেসব এলাকায় সরকারি কর্মীরা পৌঁছতে পারছেন না, সেইসব জায়গায় তৃণমূল কর্মীরাই যাতে সরকারি পরিষেবা সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে পারেন, তার জন্যও নির্দেশ দিয়েছেন,
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন আলিপুরদুয়ারে। সেখানে তিনি একটি দলীয় অনুষ্ঠানে ও দলীয় বৈঠকে যোগ দেবেন।তারপর আবার রাতে শিলিগুড়িতে ফিরে বুধবার জলপাইগুড়িতে যাওয়ার কথা রয়েছে তাঁর।এরপর বৃহস্পতিবার তিনি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সভা করে শিলিগুড়ি ফিরবেন। তারপর শুক্রবার উত্তরকন্যায় ফের বৈঠক করে কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর।

Post a Comment