আজকের রাশিফল
দি নিউজ লায়নঃ
মেষ রাশি: আজ সারা দিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। হঠাৎ ভাল কিছু খাবার পেতে পারেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ।
বৃষ রাশি: ব্যবসায় চাপ বাড়বে। প্রিয়জনের থেকে ভালবাসা পেতে পারেন। চিকিৎসার জন্য খরচ বাড়বে। আগুন থেকে সাবধান থাকুন।
মিথুন রাশি: কোনও আঘাতের জন্য নিরানন্দ হতে পারেন। কর্মস্থানে বাধা আসতে পারে। উন্নতির জন্য চেষ্টা থাকবে।
কর্কট রাশি: অফিসে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে।নীতির দিক দিয়ে কিছু ভুল হতে পারে।
সিংহ রাশি: আজ খারাপ পরিস্থিতির জন্য চাপে পড়তে পারেন। আজ পরিবারে কারও ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে।
কন্যা রাশি: আজ সারাদিন খরচের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা।
তুলা রাশি: আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে।
বৃশ্চিক রাশি: আর্থিক কারণে অপমান জূটতে পারে। কোনও প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি বিশ্বাস করার খেসারত দিতে হতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন।
ধনু রাশি: আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভাল। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত।
মকর রাশি: নিজের ক্ষমতায় ব্যবসায় অগ্রগতির আভাস। আজ কোনও কাজই মনের মতো করা অসম্ভব। পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে।
কুম্ভ রাশি: আজ বাড়িতে বা কর্মস্থানে মাথা খুব ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি বাধতে পারে।
মীন রাশি: আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকবে না।

Post a Comment