শোভন-বৈশাখীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে বিজেপি - The News Lion

শোভন-বৈশাখীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে বিজেপি

 


শোভন-বৈশাখীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে বিজেপি। এবার কেন্দ্রীয় নেতারা ভালোভাবে নিচ্ছেন না শোভন-বৈশাখীর দলকে অপদস্থ করার বিষয়টি। বিজেপি ময়দানে নেমে পড়েছে কিন্তু নেতা উধাও।তারপর এই লজ্জাজনক পরিস্থিতি  কোনওরকমে মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয় সামাল দিয়েছেন। কোনওরকমে ১২ কিলোমিটার বাইক ব়্যালির পরিবর্তে ৩ কিলোমিটার মিছিল করেন তাঁরা। 


কেন পূর্বঘোষিত দলীয় কর্মসূচিতে গেলেন না শোভন-বৈশাখী? তার কোনও যথার্থ ও বিশ্বাসযোগ্য কারণও দর্শাতে পারেনি তাঁরা। বৈশাখী একবার বলেছেন তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। বিকেলে কেন্দ্রীয় নেতাদের প্রশ্নের মুখে জানিয়েছেন শরীর খারাপ থাকায় যেতে পারেননি। কিন্তু এই ছেঁদো যুক্ত মানতে নারাজ বিজেপির কেন্দ্রীয় নেতারা।


এরপর শোভন-বৈশাখীর বিরুদ্ধে রীতিমতো কড়া ব্যবস্থা নিতে আসরে নামতে চলেছে বিজেপি। রাজ্য বিজেপির সদর দফতরে মুকুল রায়ের ঘরচি বরাদ্দ হয়েছিল শোভন-বৈশাখীর জন্য। এদিন শোভন-বৈশাখী মিছিলে গরহাজির হতেই সেই ঘরে তালা পড়ে যায়। আর শোভন-বৈশাখীর নাম লেখা কাগজ ছিঁড়ে ফেলা হয় দরজা থেকে। যদিও তা মানতে নারাজ বঙ্গ বিজেপির শীর্ষনেতারা।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.