রাতের শহরে দুষ্কৃতীদের টার্গেটে রাষ্ট্রায়ত্ত ব্যাংক
দি নিউজ লায়নঃ রাতের শহরে দুষ্কৃতীদের টার্গেটে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। একাধিক বার হামলার পরও নিরাপত্তা নিয়ে উদাসীন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা গুলি। ব্যাংকগুলিকে মকড্রিলের নির্দেশ পুলিশের। প্রতিমাসে নিরাপত্তা নিয়ে মহড়া করে রিপোর্ট দিতে হবে পুলিশকে। ব্যাংক সংস্থাগুলির সঙ্গে বৈঠক শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। সম্প্রতি শিলিগুড়ি শহরে পরপর একাধিক এটিএম ও ব্যাংকে হামলার চেষ্টার করে দুষ্কৃতীরা। কোনোক্রমে পুলিশি তৎপরতার জেরে ব্যর্থ হয় দুষ্কৃতীদল।
এরপরই শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সমস্ত থানার আইসি ও ওসিকে নিয়ে ব্যাংক সংস্থা, নিরাপত্তা এজেন্সিদের সঙ্গে বৈঠকে বসেন পুলিশ কমিশনার ডিপি সিং। পুলিশ জানায় সম্প্রতি শহরে যে রাতে যে সমস্ত ঘটনা ঘটে ঘটছে তাতে অধিকাংশ সময় দেখা যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে টার্গেট করছে দুষ্কৃতীরা। আর ঘটনার তদন্তে নেমে অধিকাংশ সময় পুলিশকে সমস্যায় পড়তে হচ্ছে। দেখা যায় অধিকাংশ ব্যাংকের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা তলানিতে। এলার্ম, সিসি ক্যামেরা সঠিকভাবে কাজ করছে না।
একাধিকবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নিজস্ব নিরাপত্তা ওপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তাদের কর্নগোচর হয়নি। এদিন পুলিশের তরফে নির্দিষ্ট সময় অন্তর ব্যাংকের শাখা গুলিতে মহড়া করে সমস্ত এলার্ম ও সিসি ক্যামেরা সঠিকভাবে কাজ করছে কিনা তার রিপোর্টার পুলিশকে পেশ করতে বলা হয়েছে। প্রতি মাসে এই মহড়া হবে। প্রতি থানার আইসি ও ওসি সহ একটি বিশেষ টিম এই পুরো বিষয়টির ওপর নজর রাখবে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ওয়েস্ট জানান ব্যাংকগুলির সঙ্গে বৈঠক করে নিরাপত্তার বিষয়টিতে জোড় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তারক্ষি মোতায়েন, অত্যাধুনিক এল্যামিং সিস্টেম, সিসি ক্যামেরায় ঘেরাটোপে মুড়ে ফেলার কথা জানানো হয়েছে সে সব নির্দেশগুলি সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা পুলিশ দেখছে।

Post a Comment