দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধানে মানুষ উপকৃত হয়েছেন কিনা গ্রামে গিয়ে খোঁজ নিলেন শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভার অন্তর্গত গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এর নবকলা গ্রামে গিয়ে শুক্রবার দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধানে মানুষের উপকার হয়েছে কিনা হয়েছে তার খোঁজ-খবর নিলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীকান্ত মাহাত।তিনি নবকলা গ্রামে গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলেন।গ্রামবাসীরা বিধায়ক শ্রীকান্ত মাহাতো কে বলেন দুয়ারে সরকার প্রকল্পে আমরা উপকৃত হয়েছি,স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড পেয়েছি,এলাকার রাস্তা ঘাটের সমাধান হয়েছে।
পানীয় জলের ব্যবস্থা হয়েছে।গ্রামবাসীরা আরো বলেন যে আমরা দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায়।আমরা সবাই দিদির পাশে থাকবো।দিদি না থাকলে কে আমাদের বিনামূল্যে চাল দিবে,মেয়েদের কন্যাশ্রী দেবে,ছেলে মেয়েদের সাইকেল দিবে,ট্যাব কেনার টাকা দিবে,কে গরিব মানুষের কথা শুনবে।তাই নবকলা গ্রামের গ্রামবাসীরা দিদির পাশে রয়েছেন বলে বিধায়ক শ্রীকান্ত মাহাতো কে জানান।
ঐগ্রামের স্কুল পড়ুয়ারা বিধায়ক কে বলেন আমরা দিদি কে ছাড়া অন্য কাউকে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে চাই না।বিধায়ক শ্রীকান্ত মাহাতো নবকলা গ্রামের গ্রামবাসীদের বলেন আপনাদের যদি কোন প্রয়োজন হয় আমাকে জানাবেন।আমি দিদির দলের একজন কর্মী হিসেবে আপনাদের পাশে ছিলাম ,আছি ও আগামীদিনে ও থাকবো।তাই ওই গ্রাম ঘুরে গ্রামবাসীদের সাথে বিধায়ক শ্রীকান্ত মাহাতো কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শোনায় খুশি ওই গ্রামের বাসিন্দারা।

Post a Comment