৮০ বছরের ঊর্ধ্বে ভোটারদের বাড়িতে পোস্টাল ব‍্যালট পাঠানো নিয়ে বৈঠক - The News Lion

৮০ বছরের ঊর্ধ্বে ভোটারদের বাড়িতে পোস্টাল ব‍্যালট পাঠানো নিয়ে বৈঠক

 


 দি নিউজ লায়নঃ   নির্বাচন কমিশনের নির্দেশ মতো ৮০ বছর বয়সী বা তার বেশি বয়স্ক ভোটারদের বাড়িতে পোস্টাল ব্যালোট পৌঁছানো যায় কিনা তা নিয়ে একপ্রস্থর সর্বদলীয় বৈঠক করলেন জেলা প্রশাসনের কর্তারা। পাশাপাশি যে সব বুথে এক হাজারেরও বেশি ভোটার রয়েছে সেই বুথগুলিকে বিভাজন করে ভোটারদের চাপ কমানোর বিষয় নিয়েও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে আলোচনা করেছে জেলা প্রশাসনের কর্তারা।


 বুধবার দুপুরে ডান-বাম সমস্ত দলের নেতাদের নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় মালদা জেলা কালেক্টরেট ভবনের কনফারেন্স হলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, মালদা জেলা নির্বাচন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক লিটন সাহা সহ প্রশাসনের অন্যান্য কর্তারা। তবে এদিনের প্রশাসনের এই বৈঠক সমস্ত আলোচনার বিষয় নিয়ে সহমত পোষণ করেছেন বিভিন্ন দলের প্রতিনিধিরা।


নির্বাচন দপ্তরের জেলার ভারপ্রাপ্ত আধিকারিক লিটন সাহা জানিয়েছেন, বেশকিছু বিধানসভা কেন্দ্রে বিভিন্ন বুথে এক হাজারেরও বেশি ভোটার রয়েছে । সেইসব বুথে চাপ কমাতে আলাদা করে বুথ তৈরি করার ব্যাপারে বিস্তর আলোচনা হয়েছে। পাশাপাশি যে ভোটারদের বয়স ৮০ বছরের উর্ধ্বে রয়েছে , সেইসব ভোটারদের বাড়িতে নিরাপত্তা মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া কতটা সম্ভব তা নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের একটি নির্দেশ দেওয়া হয়েছিল । তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে মূলত এদিন আলোচনা করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.