তৃণমূলের জনসংযোগ কর্মসূচিতে মানুষের ঢল, দলত্যাগী মিহির গোস্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
দি নিউজ লায়নঃ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জনসংযোগ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেন সাধারণ মানুষ একই সঙ্গে ক্ষোভ উগড়ে দিলেন সদ্য বিজেপিতে যোগদান কারী বিধায়ক মিহির গোস্বামীর বিরুদ্ধে। তাদের সাফ কথা মিহির গেছেন ভালো হয়েছে। এতে তৃণমূলের লাভ হয়েছে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিপুল ভোটে জিতবে তৃণমূল।
বুধবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ময়ামারী অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ। স্থানীয় বাসিন্দারা জানান মুখ্যমন্ত্রী যেভাবে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করেছেন এবং সরকারকে কার্যত মানুষের দুয়ারে নিয়ে এসেছেন তাতে তারা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। একইসঙ্গে তারা বলেন মিহির গোস্বামীর মত অকর্মণ্য বিধায়ক তৃণমূল ছেড়েছেন এতে দলের লাভ হয়েছে। এলাকার বহু তৃণমূল নেতা-কর্মী মিহির গোস্বামীর জন্য সক্রিয় ছিলেন না তারা সক্রিয়ভাবে তৃণমূল করছেন এবং মানুষের পাশে থাকবেন।
জলিল আহমেদ জানান, বিগত পাঁচ বছরে বিধায়ক একবারও এলাকায় আসেন নি। এমনকি বিধায়কের কিছু কাছের মানুষ সাধারণ গ্রামবাসীকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন এই রকম অভিযোগ উঠে এসেছে বারবার। বর্তমানে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন জলিল আহমেদ। আজ সাধারণ মানুষের সাথে কথা বলার জন্য তিনি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় গিয়েছিলেন। তার সাথে কথা বলার জন্য প্রচুর মানুষ একত্রিত হয়। অভিযোগ বিধায়ক তাদের হয়ে কোন কাজ করেননি। বিধায়ক তাদের বঞ্চিত করেছেন। তবে মানুষের সমর্থন মমতার সঙ্গে রয়েছে।

Post a Comment