পাঁচ লক্ষ টাকার বেআইনি কাঠ সহ গ্রেপ্তার চার
দি নিউজ লায়নঃ পাঁচ লক্ষ টাকার বেআইনি কাঠ সহ গ্রেপ্তার চার। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালায় বনদপ্তরের শারুগাড়া রেঞ্জের বনকর্মীরা। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে শালুগারা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নির্দেশে ছয় মাইল চেকপোস্ট এলাকায় অভিযান নেমে দুটি সামগ্রী বোঝাই ট্রাককে অত্যন্ত দ্রুত গতিতে যেতে দেখে সন্দেহ হয় বনকর্তাদের।
গাড়িটি আটকাবার চেষ্টা করা হলে গাড়িটি কোনোরকম তোয়াক্কা না করে বেড়িয়ে যায়।এরপরই গাড়িটির পিছু নিয়ে রাত ২টা নাগাদ শিলিগুড়ি বেঙ্গল সাফারি সংলগ্ন জাতীয় সড়কের ওপর থেকে হাতে নাতে দুই ট্রাক ভর্তি বেআইনি সেগুন কাঠ সহ চারজনকে পাকড়াও করে বনকর্মীরা। ওই বিপুল পরিমাণে কাঠের কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে ছিল না। তৎক্ষণাৎ দুই চালক সহ চারযুবককে গ্রেপ্তার করা হয়।
ধৃতদের নাম বিপুল দাস,সুনীল দর্জি,উত্তম নিরোলা,সুরজ তামাং। তাদের কাছ থেকে ওই দুটি ট্রাকে ভর্তি সেগুন কাঠের লগ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ায় কাঠের বাজারমূল্য পাঁচ লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দরুন আধিকারিক জানতে পারেন ওই কাঠ কালিম্পঙ থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। সোমবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।

Post a Comment