,কুয়ো খনন করতে গিয়ে মাটি চপা পড়ে মৃত দুই শ্রমিক - The News Lion

,কুয়ো খনন করতে গিয়ে মাটি চপা পড়ে মৃত দুই শ্রমিক

 


দি নিউজ লায়নঃ    কুয়ো খনন করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ডোমজুড় থানার উত্তরঃ ঝাপড়দহ গ্রামের সত্যপীরতলায়। মৃত দুই শ্রমিক হলেন নিমাই পন্ডিত (৫০) ও বাবলু পন্ডিত (৪০) বাড়ি ডোমজুড় থানা মহিষগোড় গ্রামের পন্ডিত পাড়ায়। ডোমজুড় থানার পুলিশ মৃতদেহদুটি ময়না তদন্তে পাঠিয়েছে।


জানা গেছে ডোমজুড়ের সত্যপীরতলার বাসিন্দা সিরাজ খাঁ তার বাড়িতে একটি কুয়ো খননের জন্য শ্রমিকদের বরাত দেয়। সেইমতো শনিবার দুপুরে ৫ শ্রমিক সিরাজ খাঁ এর বাড়িতে এসে কুয়ো খননের কাজ শুরু করে। জানা গেছে প্রায় ৫০ ফুট গভীর কুয়ো খনন শুরু করার কিছুক্ষণ পর নীচ থেকে জল ওঠার পাশাপাশি মাটি ধসে পড়তে থাকে। যদিও শ্রমিকরা সতর্কভাবেই কুয়ো খননের কাজ চালিয়ে যেতে থাকে। স্থানীয় সূত্রে খবর খনন কাজ চলার সময় আচমকাই নিমাই পণ্ডিত মাটি ধসে গর্তের মধ্যে পড়ে যায়। তার আর্তনাদে ছুটে আসে বাবলু পন্ডিত। বাবলু নিমাই কে বাঁচাবার জন্য হাত বাড়াতে গেলে তিনিও মাটি ধসে গর্তের মধ্যে পড়ে যান এবং তাদের উপরে মাটি ধসে পড়ে। দুজনেই মাটির নিচে চাপা পড়ে। এদিকে ক্রমাগত মাটি ধসে গর্ত ভরাট হতে দেখে প্রমাদ গোনে অন্য শ্রমিকরা। খবর দেওয়া হয় ডোমজুড় থানার পাশাপাশি দমকলকে। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা দুয়েকের চেষ্টায় গর্তের ভেতর থেকে দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করে।


ঘটনা সম্পর্কে সিরাজ খা জানান এইসব শ্রমিকরা খনন কাজে পেশাদারী বলেই এদেরকে বরাত দেওয়া হয়েছিল। কিন্তু আজ আচমকাই বিপদ দুজনের প্রান নিয়ে নিল। অন্যদিকে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.