সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে দুই নাবালিকা অপহরণের অভিযোগ - The News Lion

সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে দুই নাবালিকা অপহরণের অভিযোগ

 


দি নিউজ লায়নঃ    রাত্রেএলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে দুই নাবালিকাকে অপহরণের অভিযোগ। গ্রামবাসীরা এক যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। বাকি দুজন পলাতক। ঘটনাটি চাপড়া থানার বাংলাদেশ সীমান্তবর্তী আলফা গ্রামের।ওই এলাকায় তিনদিন ধরে চলছিল একটি ফুটবল টুর্নামেন্ট। 




বৃহস্পতিবার রাতে শেষ দিনে ওই ফুটবল মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করেন উদ্যোক্তারা। সেই অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার সময় দুই নাবালিকাকে অপহরণ করার অভিযোগ উঠে তিন  যুবকের বিরুদ্ধে। সূত্রে খবর সাংস্কৃতিক অনুষ্ঠান শুনে বাড়ি ফেরার পথে আনুমানিক 9 টা নাগাদ বাড়ি ফিরছিল সেই সময় তিন জন যুবক ওই দুই নাবালিকাকে তাদের বাড়িতে পৌঁছে দেবার নাম করে তাদের গাড়িতে  তুলে তারপর বাড়ির পরিবর্তে অন্য রাস্তা দিয়ে তারা যাওয়ার চেষ্টা করতেই ওই দুই নাবালিকা চিৎকার শুরু করে তখন তাদের মুখে রুমাল চেপে ধরে কিন্তু স্থানীয় লোকজন বুঝতে পেরে তাদের মধ্যে একজন যুবককে ধরে ফেলে বাকি দুজন যুবক পালিয়ে যায়।


এরপর গ্রামবাসীরা চাপড়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই যুবককে আটক করে। নাবালিকার পরিবারের তরফ থেকে শুক্রবার চাপড়া থানায় লিখিত অভিযোগ ভিত্তিতে ওই যুবকে গ্রেপ্তার করে শনিবার তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.