১০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার ৪
দি নিউজ লায়নঃ গোপন সূত্রে খবর পেয়ে ১০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ চারজনকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। ধৃত চারজনের নাম গোপাল দাস (২৯), সুজিত সরকার (৩০), গোপাল নট্ট (২৬), বিপুল দত্ত (৪৫)। তাদের বাড়ি খিদিরপুর ও এক কে গোপালন কলোনি এলাকায়। গতকাল অর্থাৎ সোমবার গভীর রাতে বালুরঘাটের খিদিরপুর জল ট্যাংকি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় বালুরঘাট থানার পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তার করা চারজনকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারপতি তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
এই বিষয়ে বালুরঘাট থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় জানান, গতকাল গোপন সূত্র মারফত খবর পেয়ে খিদিরপুর জল ট্যাংকি এলাকায় হানা দেয় পুলিশ। সেই সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধার হয়েছে। আজ তাদের বালুরঘাট জেলা আদালতে পেশ করা হয়েছে। তারা বর্তমানে বিচারাধীন রয়েছে। পাশাপাশি, শহর জুড়ে আমরা নিষিদ্ধ মাদক দমনে কড়া নজর রাখছি।

Post a Comment