সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজীর পৈতৃক ভিটেতে ১২৫তম জন্মবার্ষিকী পালন - The News Lion

সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজীর পৈতৃক ভিটেতে ১২৫তম জন্মবার্ষিকী পালন

 


দি নিউজ লায়নঃ     সোনারপুরের সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজীর পৈতৃক ভিটেতে ১২৫তম জন্মবার্ষিকী পালনকে ঘিরে মানুষের উৎসাহ কম ছিল না। সকাল থেকেই স্কুল পড়ুয়ারা ভিড় করেছিল। যদিও শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও দুপুর ২টা থেকে বিকাল টা পর্যন্ত ঢোকার সময়সীমা নির্দিষ্ট ছিল। করোনা আবহের মধ্যে একেকবারে ৫ জনের ঢোকার প্রবেশ ছিল। তার মধ্যেই পড়ুয়ারা থেকে শুরু করে সাধারণ মানুষজন ভিটের ভিতরে ঢুকে নেতাজীর ব্যবহৃত আসবাবপত্র,বিছানা দেখে নেন। 


প্রতিবছরের মত এবার করোনার কারনে নেতাজী কৃষ্টি কেন্দ্রের তরফ থেকে ঠিক দুপুর ১২টা ১৫ মিনিটে শঙ্খধ্বনি বাজিয়ে জন্মদিবস পালন করা হয়। এলাকার মহিলারা এই কাজে অংশ নেন। এদিন দর্শনার্থীদের ঢোকার আগে পৈতৃক ভিটে জীবাণুমুক্ত করা হয়। নেতাজী মিউজিয়ামেও দর্শনার্থীদের ক্ষেত্রে বিধিনিষেধ জারি ছিল করোনার কারণে। পৈতৃক ভিটেতে পরিদর্শনে যান বারুইপুর মহকুমাশাসক ও সোনারপুর দক্ষিণের বিধায়ক জীবন মুখোপাধ্যায়। ছিলেন সোনারপুর রাজপুর পুরসভার প্রশাসক ডঃ পল্লব দাস। এদিন পল্লববাবু বলেন,করোনার প্রভাবে নিয়ম মেনেই জন্মদিবস পালিত হয়।


 যদিও প্রতিবারের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছোটদের অঙ্কন প্রতিযোগিতা বাতিল করতে হয় করোনার জন্য লোকসমাগমের আশঙ্কায়। অন্যদিকে,কোদালিয়ায় পৈতৃক ভিটেতে  নেতাজী মূর্তিতে মাল্যদান করেন সিপিএমের বিধায়ক সুজন চক্রবর্তী। পাশাপাশি,বারুইপুর পুরসভা ও যুব কল্যান দপ্তরের উদ্যগে বারুইপুরের পদ্মপুকুর সংলগ্ন উড়ালপুল থেকে পুরাতন বাজার পর্যন্ত একটি অভিনব র‍্যালি বের হয়। ঘোড়ার গাড়ি,ব্যান্ড সহ স্ব নির্ভর গোষ্ঠীর মেয়েরা এই র‍্যালিতে অংশ নেয়। ছিলেন পুরসভার প্রশাসকরা।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.