পাড়ায় সমাধানে বেড়িয়ে আসছে শিলিগুড়ির পুর প্রশাসক অশোকের বিরুদ্ধে শহরবাসীর ক্ষোভ, আঁতে ঘা অশোকের - The News Lion

পাড়ায় সমাধানে বেড়িয়ে আসছে শিলিগুড়ির পুর প্রশাসক অশোকের বিরুদ্ধে শহরবাসীর ক্ষোভ, আঁতে ঘা অশোকের

 


দি নিউজ লায়নঃ    পাড়ায় সমাধানে বেড়িয়ে আসছে শিলিগুড়ির পুর প্রশাসক অশোকের বিরুদ্ধে শহরবাসীর ক্ষোভ। রাজ্য সরকারের পাড়ায় সমাধান নিয়ে শহরের পাড়ায় পাড়ায় এলাকাবাসীদের সমস্যা অসুবিধার মিমাংসায়  পৌঁছে তৃনমূলকে শুনতে হচ্ছে পুর প্রশাসক অশোকের বিরুদ্ধে গুচ্ছের অভিযোগ। পাড়ায় সরকার কর্মসূচির সাতদিনের মাথাতেই শিলিগুড়ি থেকে পুরনিগম সংক্রান্ত প্রচুর অভিযোগ জমা পড়েছে। শিলিগুড়ি পুরনিগমের কোথাও বেহাল পাড়ার  রাস্তা, কোথায় কালভার্ট, তারওপর পানীয় জলের ভয়ঙ্কর সমস্যা তো রয়েছেই, নিকাশি নালারও বেহাল দশা।


গত পাঁচ বছর ব্যর্থ বাম বোর্ড চালিত মেয়র অশোকের নেতৃত্বে তলানিতে যাওয়া শিলিগুড়ি পুরনিগমের নাগরিক পরিষেবার সংক্রান্ত এইসব গুচ্ছের অভিযোগ নিয়ে রাজ্যের সরকারের পাড়ায় সমাধানে দ্বারস্থ হচ্ছেন শিলিগুড়িবাসী। আর এতেই আঁতে ঘা লাগেছে অশোকবাবুর। নিজ ব্যর্থতার সুদীর্ঘ তালিকা রাজ্যের কাছে খোঁজ যাওয়ায় তেলে বেগুনে ফুঁসে উঠেছেন অশোক ভট্টাচায্য। তিনি এদিন দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে বলেন রাজ্য সরকার পুরনিগমকে অগ্রাহ্য করে ওয়ার্ড ও পাড়ায় এলাকাবাসীদের কাছে পৌঁছে যাচ্ছেন। এটা ঠিক নয়। 


এলাকার মানুষেরা কাউন্সিলর পুরসভাকে জানাবেন এটাই নিয়ম। এই বিষয়ে দার্জিলিং জেলা সমতল তৃনমূল মুখোপাত্র বেদব্রত দত্ত বলেন অশোকবাবুর চূড়ান্ত ব্যর্থতা অপদার্থতার কাহিনীর হাটে হাঁড়ি ভেঙে যাওয়ায় তার সমস্যা হচ্ছে। শিলিগুড়ি পুরনিগম এলাকা থেকে পুরো পরিষেবা সংক্রান্ত বিষয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছে। তাই নিজেকে আইসোলেটেড করে এসব বলছেন তিনি। আর এতেই ১০-১৭ই জানুয়ারি ফের কৌট হাতে রাস্তায় নামছেন অশোক সেনারা। গোনা কয়েক সমর্থকদের বাড়ির উঠোনে লাল ঝান্ডা উঠিয়ে অস্তিত্ব প্রমানে মরিয়া শিলিগুড়ির বামেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.