ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন অন্তঃসত্বা - The News Lion

ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন অন্তঃসত্বা

 


দি নিউজ লায়নঃ     ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন অন্তঃসত্বা। মৃতার নাম রুনা সিংহ। আশীঘর নিবাসী। শুক্রবার সকালে স্বামী রঞ্জন সিংহের সঙ্গে বাইকে করে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস হয়ে আশিগড় যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে তাদের বাইকে। বাইকে থাকা মহিলা ছিটকে যান। জানা গিয়েছে ট্রাক থেকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করার সময়তেই দুর্ঘটনাটি ঘটে।


 ঘটনার পর রক্তাক্ত অবস্থায় মৃত মহিলাকে স্থানিয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে স্বামী রঞ্জন সিংহ শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মৃত মহিলার ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের কাছ থেকে জানা গেছে উক্ত মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন।  ঘটনার পরই ট্রাকটিকে আটক করে ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.