তৃনমূলের লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে - The News Lion

তৃনমূলের লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ     তৃনমূল কংগ্রেসের লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। তৃনমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস অভিযোগ করে জানান, “রাতের অন্ধকারে বিজেপির ২০ -২৫ কর্মী বর্ধমান শহরের ৩৪ নম্বর ওয়ার্ডের ৫-৬ টা  লেখা দেওয়ালে মুছে দেয়। বর্ধমান শহরে অশান্তি সৃষ্টি করার জন্য বিজেপি বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় এই রকম কাজ করে যাচ্ছে।


 আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি।“ তৃনমূল কংগ্রেসের অভিযোগ ভোট যত এগিয়ে আসছে ততই বিজেপি শহরে অশান্তি পাকানোর চেষ্টা করছে। তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান থানায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.