প্রকাশ্যে আবাসিক হোটেলে দেহ ব্যবসা চালানোর অপরাধে পুলিশের তৎপরতায় গ্রেপ্তার ৭
দি নিউজ লায়নঃ প্রকাশ্যে দিনে দুপুরে শহরের বুকে একটি আবাসিক হোটেলের মধ্যে রমরমিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগে তল্লাশি অভিযান চালিয়ে হোটেল মালিকের ছেলে সহ ৩ জন মহিলা ও ৩ জন পুরুষ মিলিয়ে মোট ৭ জনকে রবিবার গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিশ । এই ঘটনায় স্থানীয় বাহাদুরপুর অঞ্চলের নেতাজি মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, খোকনের আবাসিক হোটেল নামের ঐ হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ কর্মের পাশাপাশি রমরমিয়ে দেহ ব্যবসা চলে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার বিশাল পুলিশবাহিনী সেখানে অভিযান চালায়।তারপরই এক এক করে সকল কে গ্রেফতার করা সম্ভব হয়।
ধৃত ওই মহিলারা জেলার বিভিন্ন প্রান্তের বাসিন্দা বলে জানা গেছে। থানিয় বাসিন্দারা এই ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। এলাকাবাসী শান্তনু হালদার বলেন,"এই হোটেলের মধ্যে এই ধরনের অসামাজিক কাজকর্ম চলার ফলে এলাকার সুস্থ পরিবেশ বহুদিন ধরেই নষ্ট হচ্ছে। আমরা চাই অবিলম্বে এই হোটেলটি পাকাপাকিভাবে বন্ধ করে দেক প্রশাসন"।

Post a Comment