হাসপাতালে বসেই টেট পরীক্ষা দিলেন এক প্রসূতি - The News Lion

হাসপাতালে বসেই টেট পরীক্ষা দিলেন এক প্রসূতি

 


দি নিউজ লায়নঃ     হাসপাতালে বসেই টেট পরীক্ষা দিলেন এক প্রসূতি। কন্যাসন্তান প্রসবের চব্বিশ ঘন্টার মধ্যেই পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বসে প্রাথমিক টেট পরীক্ষা দিলেন ওই প্রসূতি। টেট পরীক্ষার্থী ওই বধূর নাম বুল্টি খাতুন। কেতুগ্রাম ১ ব্লকের বেরুগ্রাম পঞ্চায়েতের চিনিসপুর গ্রামের বাসিন্দা বুল্টি খাতুন শনিবার  কন্যাসন্তানের জন্ম দেন। তার স্বামী বিএসএফে কর্মরত। 


কান্দরা রামজীবনপুর  ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই বর্তমানে ভর্তি রয়েছেন বুল্টি। এদিন ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের টিচার এলিজিবিলিটি টেস্ট(টেট) পরীক্ষা। বুল্টি খাতুনের সিট পড়েছিল বর্ধমান শহরের সিএমএস হাইস্কুলে।কেতুগ্রাম থেকে নয় নয় করে দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার।তিনি ভেবেছিলেন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর বর্ধমানে পৌছানোর সুযোগ পাবেন।কিন্তু এদিন ছুটি না মেলায় চিন্তার মধ্যে পড়ে যান।


 বুল্টি খাতুন বলেন," আমার স্বামীই আমাকে পরামর্শ দেন পর্ষদের হেল্পলাইনে ফোন করতে।অ্যাডমিটে দেওয়া নম্বরে ফোন করে পরীক্ষায় বসতে সুযোগ পাওয়ার আর্জি জানাই। প্রথমে বলা হয়েছিল  সেন্টার বদলে কান্দরা কলেজে পরীক্ষা দেওয়ার জন্য।অসুস্থতার জন্য  আপত্তি জানাই।  তারবদলে স্বাস্থ্যকেন্দ্রেই যদি পরীক্ষা দেওয়া যায় তার অনুরোধ করেছিলাম।" প্রশাসন সূত্রে জানা গিয়েছে বুল্টি খাতুন হেল্পলাইনে জানানোর পর বিষয়টি নজরে আসে রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের। তিনি তড়িঘড়ি স্বাস্থ্যকেন্দ্রতেই ওই মহিলার পরীক্ষা নেওয়ার ব্যবস্থার নির্দেশ দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.