জয়পুরে সোনার দোকানে চুরি - The News Lion

জয়পুরে সোনার দোকানে চুরি

 


দি নিউজ লায়নঃ       দোকানে মালিক না থাকার সুযোগে দোকানের ভিতরে ঢুকে নগদ টাকা ও সোনার গহনা সহ ব্যাগ নিয়ে পালিয়ে গেল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে জয়পুর থানার সেহাগড়ী এলাকায়‌। সোনার দোকানের মালিক বনমালী বেরার দাবি দুষ্কৃতীরা লক্ষাধিক টাকার ইয়াবাসহ নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে।জয়পুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো শুক্রবার সকালে বনমালী বেরা নিজের সোনার দোকান খোলার পর নগদ টাকা ও সোনার গহনা সহ ব্যাগ দোকানের ভেতরে রেখে বাইরের কলে জল আনতে যায়। স্থানীয় সূত্রে খবর এর ফাকে বনমালী বেরার অলক্ষ্যে বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী দোকানের ভিতরে ঢুকে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে বনমালী বেরা দোকানে ঢুকলে চুরির বিষয়টি তার নজরে আসে। বনমালী বেরা জানান কল থেকে জল নিয়ে দোকানে ঢুকলে দোকানের ভিতর পায়ের ছাপ দেখতে পাই। পরে ভিতরে ঢুকলে চুরির বিষয়টি জানতে পারি। তার দাবি দুষ্কৃতীরা লক্ষাধিক টাকার সোনার গহনা ছাড়াও দশ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.