চলতি মাসেই কালিম্পংয়ে রাজনৈতিক জনসভা করবেন বিমল গুরুং - The News Lion

চলতি মাসেই কালিম্পংয়ে রাজনৈতিক জনসভা করবেন বিমল গুরুং



দি নিউজ লায়নঃ   চলতি মাসেই কালিম্পংয়ে রাজনৈতিক জনসভা করবেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। রবিবার পাতলেবাসে বৈঠকে বসেন গুরুঙপন্থী নেতারা। বৈঠক শেষে মোর্চা নেতা রোশন গিরি জানান, 7 জানুয়ারি কালিম্পংয়ে রাজনৈতিক জনসভা করবেন বিমল গুরুং। লক্ষাধিক মানুষের জমায়েত হবে সেখানে। কালিম্পংয়ের পর জানুয়ারিতেই কার্শিয়াং, মিরিক, শিলিগুড়ি, তরাই এবং ডুয়ার্সে একাধিক জনসভা করবেন তিনি।


 প্রতিটি জনসভা থেকেই বিমল গুরুং গোর্খাদের সমর্থন চাইবেন। পাশাপাশি কোন পরিস্থিতিতে তাকে বিজেপির সঙ্গ ত্যাগ করতে হলো তাও স্পষ্ট ভাবে তুলে ধরবেন তিনি। এর সঙ্গেই গত প্রায় ছ বছর ধরে কিভাবে বিজেপি এবং মোদি সরকার পাহাড়ের মানুষকে ঠকাচ্ছেন তাও বিভিন্ন ঘটনা প্রসঙ্গ এবং পরিসংখ্যান দিয়ে তুলে ধরবেন তিনি। 


একই সঙ্গে ডাবগ্রাম -ফুলবাড়ি, নকশালবাড়ি সহ বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করবেন তিনি। রোশন জানিয়েছেন শুধু বাংলা নয় দেশের বিভিন্ন রাজ্যে যেখানে গোর্খারা বাস করেন সেখানেই সংগঠন তৈরিতে জোর দিচ্ছেন তারা। এই লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্তের গোর্খাদের এককাট্টা করে সমাবেশ করা হবে। তবে তার দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.