শালবনির জয়পুরে খোলা আকাশের নিচে দলীয় কর্মীদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতের জয়পুর এলাকায় খোলা আকাশের নিচে একটি মাঠে বসে দলীয় কর্মীদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগের কথা শুনছেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো ।উপস্থিত ছিলেন শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ সহ ওই এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল নেতৃত্ব ও বুথের নেতৃত্ব গন। বিধায়ক শ্রীকান্ত মাহাতো দলীয় কর্মী সমর্থকদের সমস্যা ও অভাব-অভিযোগ মন দিয়ে শোনার পর কিভাবে তাদের কাজ করতে হবে তা বিস্তারিত ভাবে তিনি তাদের বলেন।
উল্লেখ করা যায় যে গত পঞ্চায়েত নির্বাচনে ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপি দখল করে। তারপর থেকে বিজেপির সন্ত্রাস অব্যাহত থেকেছে। তাই দলীয় কর্মীদের মাথা ঠান্ডা রেখে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সাথে কথা বলার জন্য তিনি নির্দেশ দেন। তিনি বলেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেসব উন্নয়নমূলক প্রকল্প এর কাজ করেছে তা মানুষের কাছে বিস্তারিতভাবে তুলে ধরতে হবে। সেই সঙ্গে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার কিভাবে দেশটাকে বিক্রি করার চক্রান্ত করছে তাও তুলে ধরতে হবে। সামনে বিধানসভা নির্বাচন তাই প্রতিটি বুথে বুথে তিনি দলীয় কর্মীদের কাজ করার নির্দেশ দেন।
সেই সঙ্গে তিনি দলীয় কর্মীদের বলেন কোনো বড় বড় মিটিং করার দরকার নেই, ছোট ছোট বৈঠক করে দলীয় কর্মসূচি পালন করতে হবে। লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রতিটি এলাকায় দলের পতাকা টাঙাতে হবে ।সেই সঙ্গে তিনি বলেন সন্ত্রাস ও হিংসা শেষ কথা বলে না। শেষ কথা বলবে জনগণ। তাই বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছে আগামী দিনে প্রমাণ হবে। সেই সঙ্গে তিনি বলেন দলীয় কর্মীরা হলেন দলের আসল সম্পদ। তাই আগামী বিধানসভা নির্বাচনে শালবনি বিধানসভা কেন্দ্র থেকে গত বিধানসভা ভোটের চেয়ে এই নির্বাচনে দলের প্রার্থী বেশি ভোটে নির্বাচিত হবে।

Post a Comment