প্রজাতন্ত্র দিবসের দিনে বর্ধমানে ট্রাক্টর র্যালি করলো বাম কৃষক সংগঠন
দি নিউজ লায়নঃ দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে প্রজাতন্ত্র দিবসের দিনে বর্ধমানেও ট্রাক্টর র্যালি করলো বাম কৃষক সংগঠন গুলি। প্রজাতন্ত্র দিবসে কৃষকদের সমর্থনে সারা দেশে ট্যাক্টর র্যালির পাশাপাশি কৃষক আইন বাতিলের দাবিতে দিল্লির সঙ্গে বর্ধমানেও র্যালি হয়।
এদিন বর্ধমানে নবাবহাট থেকে আলিশা পর্যন্ত জিটি রোড ধরে প্রায় ১৩ কিলোমিটার ট্রাক্টর র্যালির ডাক হয়। এদিন কৃষকরা নিজের ট্রাক্টর নিজে চালিয়ে কৃষি আইনের প্রতিবাদ করেন। কিন্তু প্রায় ৪০০ ট্রাক্টার থাকার কথা বললে তা ছিল না। প্রায় ১৫০ ট্রাক্টার নিয়ে এদিন মিছিল করে।

Post a Comment