উলুবেড়িয়ায় পালিত হল প্রজাতন্ত্র দিবস - The News Lion

উলুবেড়িয়ায় পালিত হল প্রজাতন্ত্র দিবস

 


দি নিউজ লায়নঃ     মঙ্গলবার সারা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল ৭২ তম প্রজাতন্ত্র দিবস। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উলুবেড়িয়া শহরেও প্রজাতন্ত্র দিবস পালন করা হয়‌। এদিন মহকুমার মূল অনুষ্ঠানটি হয় উলুবেড়িয়া ষ্টেডিয়ামে। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমাশাসক অরিন্দম বিশ্বাস।


 উপস্থিত ছিলেন উলুবেড়িযার এসডিপিও অনিমেষ রায়‌ । এদিন অবশ্য অন্যবারের মত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যোগ দেয়নি। এদিন প্রজাতন্ত্র দিবসে পুলিশ,সিভিক ভলেন্টিয়ার, উলুবেড়িয়া নার্সিং কলেজের ছাত্রীরা, দমকল বিভাগ এবং পুলিশের ব্যান্ড অংশ নেয়। এদিন কভিদ প্রটোকল মেনে স্টেডিয়ামে উপস্থিত সকলকে মাক্স পরার জন্য অনুরোধ করা হয়। এদিন কুচকাওয়াজের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.