শতাধিক দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিলেন মহিলা তৃণমূল নেত্রী সুস্মিতা দাস পাল - The News Lion

শতাধিক দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিলেন মহিলা তৃণমূল নেত্রী সুস্মিতা দাস পাল

 


দি নিউজ লায়ন ;   মেদিনীপুর শহরের একজন সমাজসেবী হিসেবে পরিচিত সুস্মিতা দাস পাল। তিনি মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক। সুস্মিতা দাস পাল তার ব্যক্তিগত উদ্যোগে মকর সংক্রান্তি উপলক্ষে শুক্রবার সকালে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় গিয়ে দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন। শুক্রবার তিনি মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় থাকা শতাধিক দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়ায় খুশি দরিদ্র পরিবারগুলির বাসিন্দারা।


 তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দাস পাল বলেন আমি আমার সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষের পাশে সব সময় থাকি। তাই মকর সংক্রান্তি উপলক্ষে দরিদ্র পরিবারগুলির হাতে শীতবস্ত্র হিসেবে শুক্রবার আমি কম্বল তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করি। আগামী দিনেও আমি দরিদ্র মানুষের পাশে থাকব এবং দরিদ্র মানুষের সেবা করব। 


তার এই উদ্যোগে খুশি মেদিনীপুর শহরের সর্বস্তরের মানুষ। তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব বলেন সুস্মিতা দাস পাল প্রতিবছর বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন। তাঁর এই  উদ্যোগ মহৎ উদ্যোগ। সুস্মিতা দাস পাল দরিদ্র মানুষদের হাতে বস্ত্র দেওয়ায় খুশি বিশ্বনাথ পাণ্ডব সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.