ভ্যাকসিনের দ্বিতীয় দিনে সাময়িক শারীরিক অসুস্থতা দেখা দিল ৩ জনের - The News Lion

ভ্যাকসিনের দ্বিতীয় দিনে সাময়িক শারীরিক অসুস্থতা দেখা দিল ৩ জনের

 


দি নিউজ লায়নঃ   ভ্যাকসিনের দ্বিতীয় দিনে ৩৩৭জনকে টিকাকরন। সাময়িক শারীরিক অসুস্থতা দেখা দেয় ৩ জনের। সোমবার দার্জিলিং জেলায় পাঁচ কেন্দ্রে শিলিগুড়ি জেলা হাসপাতালে ৪৩, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ৫০,কার্শিয়াং স্বাস্থ্যকেন্দ্রে  ৯১, খড়িবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে ৭৯ ও দার্জিলিং জেলা হাসপাতালে ৭৫জনকে ভ্যাকসিনেসন করা হয়। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এ দিন খুব কো উইন পোর্টাল চালু হওয়ার পর সেই মোতাবেক তালিকা ধরে টিকাকরন করা হয়। কার্শিয়াং স্বাস্থ্য কেন্দ্রে দুজন বয়স্ক সাপোর্ট স্টাফ ভ্যাকসিনেশনের পর সাময়িক অসুস্থতা বোধ করতে লাগে। এদের মধ্যে একজনের রক্তচাপ অস্বাভাবিক বৃদ্ধি ও হ্রাস পেতে লাগে।


 তবে কিছুক্ষনের মধ্যেই তিনি সুস্থ্য হয়ে ওঠেন। অপরব্যক্তির মাথা যন্ত্রণার সমস্যার কথা জানান। তাদের উভয়েই ষাটোর্ধ। তবে কাউকেই হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি বলে জানায় স্বাস্থ্যদপ্তর। এদিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে এক নার্স অসুস্থবোধ করতে লাগে। এক ঘন্টা ক্যুইক রেসপন্স টিমের পর্যবেক্ষণে রাখা হয় তাকে। জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি আধিকারিক তিন সংযুক্তা লিউ জানান বতর্মানে তারা সকলেই সুস্থ্য রয়েছেন। উচ্চ রক্তচাপ সম্পন্ন ওই ব্যক্তিকে সাফল্যের সঙ্গে প্রতিরোধক দেওয়া সম্ভব হয়েছে।প্রতি ঘন্টায় তিনজনেরই খোঁজ রাখা হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে। অন্যদিকে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে দ্বিতীয়দিনে প্রতীক্ষিত কো উইন এপ চালু হলেও সমস্যায় পড়তে হয়।


সার্ভার সমস্যার জন্য বিভ্রান্তিতে পড়তে হয় ভ্যাক্সিনেশন অফিসারকে। অনেক সময়তে ডোজ নেওয়ায় পর এপ কার্যকারিতা বন্ধ করে দেওয়ায় নষ্ট হয় প্রতিরোধক ডোজও। কেন্দ্রের নির্দেশ রয়েছে একমাত্র এপ বন্ধ হলে টিকাকরনও বন্ধ করতে হবে। পাশাপাশি আগামী সপ্তাহের মধ্যেই জেলায় আরও পাঁচটি কেন্দ্রকে সেন্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে তৈরি থাকতে বলা হয়েছে নকাশলবাড়ি, ফাঁসীদেওয়া স্বাস্থ্যকেন্দ্র সহ শিলিগুড়ি পুরনিগমের আপার প্রাইমারি হেলথ সেন্টার মাতৃসদন এবং নেওটিয়া ও নর্থবেঙ্গল মেডিকা এই দুটি বেসরকারি হাসপাতালকে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.