11 ঘণ্টার মধ্যে ট্রেনিং হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার করল পুলিশ
দি নিউজ লায়নঃ 11 ঘণ্টার মধ্যে ক্যানিং হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার করল পুলিশ ঘুটিয়ারি শরীফ থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় পুলিশ কুসুম সেখ ওরফে নাজমা,নাজিমুদ্দিন সেখকে গ্রেফতার করে পুলিশ। রাতেই শিশুটিকে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। শিশু চুরির অভিযোগে উত্তেজনা ছড়ায় ক্যানিং মহকুমা হাসপাতালে সোমবার। হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
ক্যানিং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানার বাঁশড়া অঞ্চলের নবপল্লি গ্রামের বাসিন্দা রুপাইয়া নাথ নামে এক অন্তঃসত্ত্বা মহিলা সোমবার সকাল ৭ টা ১৫ মিনিটে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হয় প্রসব যন্ত্রণা নিয়ে।সকাল ৭ টা ১৮ মিনিটে রুপাইয়া নাথের কন্যা সন্তান হয়। এরপর সকাল ১০ টা ১০ মিনিটে রুপাইয়া দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেয়। এদিন রুপাইয়া নাথের সঙ্গে ২ জন হাসপাতালে আসে ভর্তির সময়।আর এই দুজনের মধ্যে এক জন ছিল নাজমা খাতুন নামে মহিলা। নাজমা খাতুন পরিচয় দেয় সে রুপাইয়া নাথের দিদি।এদিকে রুপাইয়া নাথের প্রথম সদ্যোজাত কন্যা সন্তানকে ভ্যাকসিন দেওয়ার নাম করে নাজমা খাতুন নিয়ে যায়।তারপর নাজমা খাতুন সদ্যোজাত কন্যা সন্তান নিয়ে পলাতক।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রুপাইয়া নাথ তার প্রথম কন্যা সন্তান খোঁজ শুরু করলে তখন বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে খবর দেয়া হয় ক্যানিং থানায় ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুজনকে আটক করে। তাদের জেরা করে শেষ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করেন তদন্তকারীরা। কি কারণে তারা শিশুটিকে চুরি করল এই সমস্ত দিক পুলিশ খতিয়ে দেখছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি-না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment