ফের পাঁচিল তোলার কাজ বন্ধ করে দিল বোলপুরের সাধারণমানুষ
দি নিউজ লায়নঃ ফের পাঁচিল তোলার কাজ বন্ধ করে দিল বোলপুরের সাধারণমানুষ। দিন কয়েক আগে এখানে পাঁচিল সংস্কারের কাজ শুরু করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেদিনও বোলপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুকান্ত হাজরা কাজ বন্ধ রাখার অনুরোধ করে আসেন। তখনকার মত কাজ বন্ধ করে দিলেও শনিবার সকাল থেকে ফের কাজ শুরু করে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ দমকল বিভাগের সামনে।
শনিবার সকালে পাঁচিল সংস্কারের কাজ দেখে উত্তেজনা ছড়ায় এলাকায়। সেখানে পৌঁছায় বোলপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুকান্ত হাজরা সহ বোলপুরের কয়েকশো মানুষ। এরপরেই সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পরে। সুকান্ত হাজরা জানায়, যে 5 ইঞ্চি উচ্চতা নির্মাণের কাজে বিশ্বভারতী শুরু করেছিল সেই পাঁচিলে জায়গাটি রাজ্য পূর্ত দপ্তরের। পাঁচিলের গা ঘেষে বেশ কিছু দোকান ছিলো। পাঁচিলের উচ্চতা বৃদ্ধির জন্য তাদের কে উঠে যেতে হয়। গত ডিসেম্বর মাসে বোলপুর পৌরসভার পক্ষ থেকে প্রতিপক্ষকে, চিঠিতে পৌরসভার তরফের বিশ্বভারতী কে বলা হয়, পুরসভা নিয়ম অনুযায়ী চার ফুট জায়গা ছেড়ে কেন দেওয়া হচ্ছে না । পাঁচিলের কাজ শুরু হয়েছে দেখেই গত ৪ ই ডিসেম্বর ২০২০ সালে বিশ্বভারতী কে চিঠি দেওয়া হয়েছিল ।
তবে এখনো কোনো উওর পাওয়া যায়নি বিশ্বভারতীর তরফের। পাশাপাশি পাঁচিলের পাশে পূর্ত দপ্তরের যে জায়গায় সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করেন তাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে ব্যবসা করতে। বোলপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুকান্ত হাজরা জানান নির্দিষ্ট এই অংশের পাঁচিল বির্তক সমাধান না হলে বোলপুর পুরসভার তরফে পাঁচিল ভাঙার নির্দেশিকা জারি করা হবে। বীরভূম জেলা তৃনমূলের সভাপতি অনুব্রত মন্ডল জানিয়েছেন,বির্তক ও সমস্যা তৈরি করা বিশ্বভারতীর উপাচার্য অভ্যেসে পরিণত হয়ে গেছে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম কে কলুষিত করে শেষ করে দিচ্ছে।

Post a Comment