দু' লক্ষ টাকার জাল নোটসহ গ্রেফতার - The News Lion

দু' লক্ষ টাকার জাল নোটসহ গ্রেফতার

 


দি নিউজ লায়নঃ    দু' লক্ষ টাকার জাল নোটসহ এক পাচারকারীকে গ্রেফতার করলো গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বাবুরবনা এলাকা থেকেই ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া জালনোট গুলি সবই দুই হাজার টাকার বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা। বুধবার ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে সাতদিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।


 পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শাহজাহান মিঞা। এদিন গভীর রাতে বাবুরবনা স্ট্যান্ডের কাছে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছিল ওই যুবক। এরপর পুলিশি টহল দাড়ির সময় ওই যুবককে দেখে সন্দেহ হয়। তখনই জিজ্ঞাসাবাদে দুই লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। 


পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া জালনোটগুলি অত্যন্ত উন্নত মানের। এই জালনোট গুলি ধৃত ব‍্যক্তি কোথা থেকে নিয়ে এসেছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা নিয়েছিল সে ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.