তৃণমূলের থেকে হাজার হাজার গুণ খারাপ বিজেপি, মন্তব্য সিপিএম নেতা সুশান্ত ঘোষের - The News Lion

তৃণমূলের থেকে হাজার হাজার গুণ খারাপ বিজেপি, মন্তব্য সিপিএম নেতা সুশান্ত ঘোষের

 


দি নিউজ লায়নঃ    বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড সংলগ্ন ডুমুরগেড়িয়া এলাকায় দলের শহীদ তিন কর্মীর স্মরণে এক স্মরণ সভায় যোগদান করেন সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। দলের শহীদ তিন কর্মীর স্মরণ সভায় যোগদান করে সুশান্ত ঘোষ তাঁর ভাষণে শুভেন্দু অধিকারীর নাম না করে তাকে উদ্দেশ্য করে বলেন এখন পিঠ বাঁচাতে উনি ঝান্ডা বদল করেছে  ঝান্ডা বদল করে তিনি বলছেন সিপিএম অনেক ভালো, লেখা চৈতন্য, নিজের চুরি, দুর্নীতি, অপকর্ম ঢাকতে উনি ঝান্ডা বদল করেছে। মানুষ ওকে কোন দিন ক্ষমা করবে না। মানুষ ওর সম্পর্কে ভালোভাবেই জানে ।তাই ওর কাছে সিপিএম ভালো কি খারাপ সার্টিফিকেটের প্রয়োজন নেই।


 তিনি শুভেন্দু অধিকারীর নাম না করে তাকে এভাবেই তীব্র ভাষায় আক্রমণ করেন। উল্লেখ করা যায় যে কয়েকদিন আগে গড়বেতায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন সিপিএম ভালো, আমি কয়েকজন সিপিএম নেতা কেউ শ্রদ্ধা করি  সেই প্রসঙ্গে এদিন এই মন্তব্য করেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। সেই সঙ্গে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন যারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে তারা বাংলা চালাবে ।যারা দেশ চালাতে পারেনি তারা কি করে বাংলা চালাবে।৬ বছর গোটা দেশ টাকেপ্রধানমন্ত্রী সর্বনাশ করে দিয়েছে। বিক্রি করছে রাষ্ট্রায়ত্ত লাভজনক সংস্থাগুলোকে।ওরা গোটা দেশ কে বিক্রি করে দেবে। ক্ষমতায় আসার সময় বলেছিল প্রতিটি মানুষের একাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকবে, প্রতি বছর  দুকোটি বেকারের চাকরি হবে। একটা মানুষকে চাকরি দিতে পারেনি, কোন  মানুষের একাউন্টে টাকা ঢোকে নি। তারা দেশটাকে সর্বনাশ করে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত শুরু করেছে।


 তাই দেশের মানুষ বিজেপির আসল চেহারা এখন বুঝতে পারছেন। তিনি তার ভাষণে বলেন তৃণমূল খারাপ সকলেই জানে, কিন্তু তৃণমূলের চেয়ে হাজার হাজার গুণ খারাপ বিজেপি। বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে। তিনি দলীয় কর্মীদের বলেন ভয় পাবেন না আমি পাশে রয়েছি। উল্লেখ করা যায় যে ২০০০ সালে সিপিএম কর্মী হারু চক্রবর্তী, পতিত মাহাতো,শ্রাবণ মাহাতোকে মেলা থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল ।সেইদিন থেকে থেকেই প্রতিবছর ৬ ই মাঘ ডুমুরগেড়িয়া গ্রামে সিপিএম দলের পক্ষ থেকে ওই তিন দলীয় কর্মীর স্মরণে স্মরণসভার আয়োজন করা হয় ।এদিন তিনি তাদের শহীদ বেদীতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের পরিবারের পাশে রয়েছেন বলে জানান।ওই সভায় সুশান্ত ঘোষ সহ বক্তব্য রাখেন সিপিএম নেতা অরবিন্দ ব্যানার্জি ,সনত চক্রবর্তী, করুণা ব্যানার্জি অন্যান্য নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.