চার মাসে দুবার ভেঙেছে গঙ্গা! সরকার বরাদ্দকৃত প্রোজেক্টের কাল বিলম্বে উদ্বেগ এলাকাবাসীর - The News Lion

চার মাসে দুবার ভেঙেছে গঙ্গা! সরকার বরাদ্দকৃত প্রোজেক্টের কাল বিলম্বে উদ্বেগ এলাকাবাসীর

 



দি নিউজ লায়নঃ    গঙ্গা ভাঙ্গন অব্যাহত যার জেরে গ্রামে ঢোকার একমাত্র রাস্তা চলে যেতে বসেছে প্রায় গঙ্গাবক্ষে। ঘটনাটি শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৌধুরী পাড়া এলাকায়, স্থানীয়দের দাবি গ্রামে ঢোকার একমাত্র রাস্তা তাও চলে যেতে বসেছে গঙ্গাবক্ষ।গত চার মাসে দুবার একই জায়গায় ভেঙেছে গঙ্গা। 


জেলা শাসক ও জেলা সভাধিপতি গঙ্গা ভাঙ্গন এলাকা পরিদর্শন করে যাওয়ার পর 13 কোটি টাকা মঞ্জুর হয়েছে বলেই জানতে পেরেছেন এলাকাবাসী। কিন্তু স্থানীয় পঞ্চায়েত অফিসে ভাঙ্গন মেরামতির কাজ কবে থেকে শুরু হবে জানতে গেলে, সদুত্তর পাওয়া যায়নি বলেই দাবি করেন তারা। সেখান থেকে বলা হয় এটি জেলা পরিষদের কাজ ।এত বড় প্রজেক্ট তো আর পঞ্চায়েতে হয়না। 


কিন্তু এর আগে বিঘের পর বিঘে চাষের জমি হারিয়েছেন তারা, বর্তমানে গ্রামের ঢোকার প্রধান রাস্তা তলিয়ে যেতে বসেছে, এরপর ভিটেমাটি টুকুও থাকবে না! তাহলে কাজ শুরু হবে কবে? জেলা প্রশাসকের কাজ স্থানীয় প্রশাসন পঞ্চায়েত অফিস যদি না জানে, তাহলে আমরা জানবো কিভাবে? এমনই নানান উদ্বেগের কথা জানালেন নদীর তীরবর্তী বহুদিন যাবৎ বাস করা বেশকিছু কৃষক এবং মৎস্যজীবী পরিবার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.