বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে নষ্ট হয়ে গেল পাঁচটি ঘর
দি নিউজ লায়নঃ বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে নষ্ট হয়ে গেল পাঁচটি ঘর। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে চাঁচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের কালিয়াপাড়া এলাকায়। অবশেষে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিয়াপাড়ার সাইদুল ইসলামের বাড়ি থেকে আগুনের ছড়িয়ে পরে আশেপাশের কয়েকটি বাড়িতে।
দমকলকে খবর দেওয়ার চেষ্টা করা হলেও যোগাযোগ করতে পারে নি এলাকার বাসিন্দারা। চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় তিন পরিবারের পাঁচটি শোবার ঘর। অগ্নিকাণ্ডের ঘটনায় জখম হয়েছেন এক পৌঢ়া আসরিফা বিবি। আগুনে ক্ষতিগ্রস্থ এক বাসিন্দা মাসুদ আসাদ জানিয়েছেন,ভোরে সময় গরম জল করতে গিয়েই গ্যাস সিলিন্ডারে পাইপ লিক করে এই ঘটনাটি ঘটে। তবে সাইদুল ইসলামও সাংসারিক স্বচ্ছলতা বজায় রাখতে দিল্লিতে নির্মান কর্মীর কাজে কর্মরত রয়েছেন।
বাসস্স্থান খুইয়ে বিপাকে পড়েছে অসহায় পরিবারগুলি। তিনটি পরিবারের প্রায় ৬ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দুর্গতদের। আবেদন করলে ব্লক প্রশাসনের তরফে দুর্গত পরিবারগুলিকে সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছেন চাঁচল-১ ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য।

Post a Comment