ভাতার থানার ঝুজকাডাঙায় তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১ - The News Lion

ভাতার থানার ঝুজকাডাঙায় তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১

 


দি নিউজ লায়নঃ     ভাতার থানার ঝুজকাডাঙায় তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় বিজেপির একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম নিতাই সর্দার। ঝুজকাডাঙাতেই তার বাড়ি। শুক্রবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


পুলিস জানিয়েছে, শুক্রবার দলের জন্মদিনে ঝুজকাডাঙায় তৃণমূলের পাির্ট অফিসে পতাকা তোলা হচ্ছিল। সেই সময় নিতাইয়ের নেতৃত্বে কয়েকজন সেখানে হামলা চালায়। তৃণমূলের কর্মীদের মারধর করা হয়। মারধরে শেখ সামসুদ্দিন সহ কয়েকজন জখম হন। জখমদের ভাতার গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়। ঘটনার বিষয়ে সামসুদ্দিন থানায় অভিযোগ দায়ের করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.