পুলিশের তৎপরতায় পাচার হওয়ার আগেই উদ্ধার দিব্যাঙ্গ মহিলা - The News Lion

পুলিশের তৎপরতায় পাচার হওয়ার আগেই উদ্ধার দিব্যাঙ্গ মহিলা

 


দি নিউজ লায়নঃ    পাচার হয়ে যাওয়ার হাত থেকে এক মূক ও বধির দিব্যাঙ্গ যুবতি কে রক্ষা করল  মহিলা স্বেচ্ছা সেবিকা নামের একটি সংগঠন। উদ্ধার হওয়া ওই যুবতি কে  মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।তবে ওই কাণ্ডের সঙ্গে যুক্ত দুই যুবক পরিস্থিতি আঁচ করে পালিয়ে যেতে সমর্থ হয়েছে। এই ব্যাপারে মুর্শিদাবাদ থানার আই সি অতীশ দাস বলেন ,  “ বহরমপুরের ওই যুবতি কে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। 


তবে কি ভাবে মূক ও বধির ওই যুবতি এখানে এসেছিল পুলিশ তার তদন্তে নেমেছে।”স্থানীয় সুত্রে জানা গিয়েছে , কম্বল বিক্রির উদ্দেশ্যে দিল্লির বাসিন্দা মমিন শেখ ও ফুরকান শেখ  নামের দুই যুবক দিন কয়েক আগে মুর্শিদাবাদ থানার রাইটন বাগ এলাকায় জনি শেখের বাড়িতে আশ্রয় নেয়। দিল্লির ওই দুই যুবক বহরমপুরের   বাসিন্দা মলি মন্ডল কে এদিন নিয়ে এসে জনির বাড়িতে তোলে। 


সেখানে থেকে বুধবার ওই যুবতি কে নিয়ে দিল্লি চম্পট দেওয়ার কথা বলেও উল্লেখ করেন   স্বেচ্ছা সেবিকা  সংগঠনের নেত্রী সাকিনা বিবি , রুপালি বিবি ও নূপুর বিবিরা। ইতিমধ্যে তারা দিল্লি রওনা হওয়ার টিকিটও কাটে বলে জানা গিয়েছে। এই খবর পাওয়া মাত্র সংগঠনের মহিলারা  জনির বাড়ি ঘিরে ধরে ও মলি কে উদ্ধার করে ।পরবর্তীতে ওই যুবতি কে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।এদিকে সংগঠনের মহিলারা জনির বাড়ি ঘিরে ধরার গন্ধ পেয়ে আগাম দিল্লির দুই যুবক পালিয়ে যেতে সমর্থ হয়। জনি হেরোইনের নেশায় আসক্ত বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.